“চিঠিটা তার পকেটে ছিল, ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বল মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে।” [আরাফাত]
১৯৫২ এর এই আর্তনাদ যেন ধ্বনিত হয়েছে পরবর্তী সকল গণঅধিকার আদায়ের আন্দোলন-অভ্যুত্থানে। ৬৯ এর গণ-অভ্যুত্থান, ’৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ’৯০ এর স্বৈরাচারবিরোধী অভ্যুত্থান, সবশেষে ’২৪ এর জুলাই অভ্যুত্থানে বারবার ফিরে এসেছে বায়ান্নর আত্মত্যাগ। জুলাইয়ের এক শহীদের হৃদয়ের আর্ত চিৎকারে তেমনিই অনুভূত হয়। [মৌমি]
“মা, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমার ভাইয়েরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় বেঁধে রাজপথে সংগ্রাম করে যাচ্ছে – অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে এক প্রতিবন্ধি কিশোর, ৭ বছরের শিশু যদি রাস্তায় নামতে পারে তবে আমি কেন বসে থাকবো ঘরে? তাই কাপুরুষের মতো ঘরে বসে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।” [আহসান]
আমাদের অনেকেরই হয়তো ঘরে বসে থেকে নিজেদের অপারগতায় নিজেকে মনে হয়েছে শিকলে বন্দী কোনো এক নিকৃষ্টতম জীব। [মৌমি]
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়। এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়, এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
জুলাই অভ্যুত্থানের আগুনের ফুলকি দাউ দাউ করে জ্বলে ওঠে স্বৈরাচারীর এক বাণী দিয়েঃচাকরি মুক্তিযোদ্ধার সন্তান পাবে না তো কি রাজাকারের সন্তানেরা পাবে?সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে। [নাসরুল্লাহ]
বল বীর বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! [মৃধা]
বল বীর – আমি চির উন্নত শির!
আমি ঝন্ঝা,আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল।
আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর! [আহসান]
বল বীর আমি চির উন্নত শির!